কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত পিলার ৯৪৩ এর ১০০০ গজ বাংলাদেশের ভিতরে গাগলা বাজার হতে মন্ডলটারী রোডে সিভিল সোর্স ও বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে কাশিপুর বিওপি কমান্ডার সুবেদার আব্দুল হক এর নেতৃত্বে গাগলা বাজার হতে মন্ডল টারি রোডে একটি মোটর সাইকেল সহ ভারতীয় ৫০পিস কাতান শাড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার(১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী এলাকায় মটর সাইকেল আরোহী বিজিবির ধাওয়া বুঝতে পেরে প্রচন্ড গতিতে গাড়িতে ছুটতে থাকে।এ পর্যায়ে গাগলা বাজারের ভিতর দিয়ে মন্ডলটারী রোডে পাশ কাটিয়ে যেতে থাকলে বিজিবি পথভ্রান্ত হয়।ফলে আবার নির্দিষ্ট দিকে বিজিবি ধাওয়া করতে থাকলে তার আগে মোটরসাইকেল আরোহী গাড়িসহ কাপড়ের বোঝা ফেলে রেখে পালিয়ে যায়।
বার্তাবাজার/এ.আর