পদ্মা সেতুর স্প্যান বসানো ক্রেন “তিয়াই-ই” দেখতে ছুঁটছেন মানুষ

বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ পেয়েছে বিজয়ের মাসে। একদিকে মানুষ যেমন দেখতে ছুঁটছেন পদ্মা সেতু দেখতে ঠিকই তেমনিই সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো ভাসমান ক্রেন তিয়ান-ই দেখতে ছুঁটছেন চট্টগ্রামের আনোয়ারার অন্যতম পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকতে।

ক্রেনটি বাংলাদেশে আসতে সময় লেগেছিল প্রায় দেড় মাস। কাস্টমস এর ক্লিয়ারেন্স নিয়ে এটি চট্টগ্রাম বন্দর থেকে হংকং হয়ে চীন পৌঁছাবে। যাত্রাপথে সিঙ্গাপুর থেকে জ্বালানি সংগ্রহ করবে। চীনে পৌঁছাতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে। আরও এক মাস এটি আনোয়ারার পারকি সৈকতের কাছে থাকবে বলেও জানা গেছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দৃশ্যমান পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো ভাসমান ক্রেন তিয়ান-ই দেখতে ছুঁটে আসছেন চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ। অনেকে ছোট নৌকা নিয়েও ক্রেই দেখেছেন। সৈকতের বুকে দাঁড়িয়ে আছে ক্রিস্টাল গোল্ড জাহাজটিও। সৈকতের নির্মল পরিবেশ আর নৈসর্গিক দৃশ্য দেখতে আসছে পর্যটকরা।

সূত্রে জানা যায়, ২০১৭ সালে পদ্মা সেতুর স্প্যান বসাতে আনা হয়েছিল বিশ্বের বৃহৎ ভাসমান ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’। ৩ বছর ৯ মাসে ৪১টি স্প্যান বসানো শেষে মুন্সীগঞ্জের মাওয়া থেকে সেটি নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে চীনে তৈরি তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। মাওয়া থেকে কোস্টগার্ড ও নৌবাহিনীর তত্ত্বাবধানে গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ক্রেনটি চট্টগ্রামে নিয়ে আসা হয়। আরও এক মাস এটি আনোয়ারার পারকী সৈকতের কাছে থাকবে। চট্টগ্রাম বন্দর থেকে কাস্টমস ক্লিয়ারেন্স শেষে বড় মাদার ভেসেলে ক্রেনটি হংকং নিয়ে যাওয়া হবে।

সৈকতে ঘুরতে আসা তরুণী জান্নাতুল মাওয়া হ্যাপী বলেন, নতুন প্রজন্মের জন্য বিশাল একটি উপহার বিজয়ের মাসে পদ্মা সেতু। আর সে সেতুতে স্প্যান বসানো ভাসমান ক্রেন পারকিতে আসছে শুনে পরিবারের সবাইকে নিয়ে দেখতে এসেছি। দেখে খুবই ভালো লাগছে।

স্থানীয় বারশত ইউপি চেয়ারম্যান ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এম.এ কাইয়ূম শাহ্ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালীর স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ দিয়েছেন বিজয়ের মাসে।

তিনি আরো বলেন, পদ্মা একটা সেতু নয়, দেশের কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এ পদ্মা সেতুর সাথে। একদিকে মানুষ যেমন দেখতে ছুঁটছেন পদ্মা সেতু; ঠিকই তেমনিই সেতুর ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানো ভাসমান ক্রেন তিয়ান-ই আসার কথা শুনে দুইদিন ধরে দেখতে ছুঁটছে আসছেন পারকিতে নানা বয়সী মানুষ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর