বর্তমান সরকার যদি আরো ক্ষমতায় থাকে তবে দেশে স্বাধীনতা থাকবে না। থাকবে না সার্বভৌমত্ব আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না সব সময় মাথা নিচু করে থাকতে হবে বলে মন্তব্য করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, দেশে একদিকে চলছে প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে রাজনৈতিক মহামারি।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গার্ডেন রোড এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের উদ্যোগে দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, আমাদের জনগণকে সাথে নিয়ে কঠির প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে আমাদের কারো জীবনের নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই কারো সন্তানের। যে কেউ যে কোনো মুহূর্তে গুম হয়ে যেতে পারেন। কেউ মিছিল করতে পারবে না করলেই গুলি খেতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক হলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম