ভূরুঙ্গামারীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ক্যাম্পেইন উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় সমাপ্তব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির এই ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

উপজেলা কমপ্লেক্স হাসপাতাল হলরুমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।

হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে ভূরুঙ্গামারী উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রতিটি শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে।

১৯ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছয় সমাপ্তব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে চলমান করোনা মহামারি বিবেচনা করে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালনের মাধ্যমে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “আমরা শিশুদের দশটির মতো টিকা দিয়ে থাকি। টিকা দানের মাধ্যমে আমরা দেশকে পোলিও মুক্ত করতে পেরেছি। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে।”

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর