চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ কর্মী আলমগীর হোসেনকে ছুরিকাঘাতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুমন (১৯), জাহিদুর রহমান জাহেদ (২৮), মাহিদী হাসান ইমন (২০), মো. সাজ্জাদ (২৩), ইব্রাহিম মাহমুদ (৩০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার পরিত্রান তালুকদার বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ কর্মী আলমগীর হোসেনকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের কর্মীরা ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ঘটে যাওয়া ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/এ.আর