আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের দ্বিবার্ষিক কাউন্সিল

চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলার প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের দ্বিবার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টারে হাফেজ মৌ. আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও মৌ. নোমান ছিদ্দিকীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও প্রধান অতিথি ছিলেন হাইলধর জামিয়া আরবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মৌলানা আবদুল মালেক হালিম।

প্রধান মেহমান ছিলেন জামিয়া জিরি মাদরাসার পরিচালক মৌলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুধকুমড়া দারুসসুন্নাহ মাদ্রাসার পরিচালক মৌলানা মুফতি সলিমুল্লাহ্, জামিয়া জিরির মুহাদ্দিস মৌলানা শাহাদাত হোসেন।

সভা শেষে কাউন্সিলে হাফেজ মৌলানা আরিফ উদ্দীনকে সভাপতি ও হাফেজ মো. মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক এইচ.এম মহিউদ্দীন মঞ্জুরকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২১-২২ সালের ১৯ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর