ফরিদপুরে বিভিন্ন দাবিসমূহ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

ফরিদপুরে বিভিন্ন দাবিসমূহ বাস্তবায়নের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ফরিদপুর উন্নয়ন ফোরাম।

উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দীন মোল্যা, শিউলি আক্তার, ফারুক হোসেন, সজীব গাজী, শামীমা মুন্সি, সালমা মাহতাব, তানভীর রুম্পা, শেখ শাহিন, শাহিন মিয়া, মোশাররফ হোসেন, মাসুদুর রহমান, রেজাউল তালুকদার, শহিদুল ইসলাম সোহাগ, হোসনে আরা সাথী আনিসুর রহমান, জুম্মা খান, সৈয়দ রফিক উদ্দীন, সৈয়দ আলীম আল রাজি আজাদ, হাসিনা মমতাজ লাভলী প্রমুখ।

সভায় বক্তারা ফরিদপুরের নামে বিভাগ, পল্লী কবি জসীমউদ্দীনের নামে বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় পদ্মা সেতু (গোয়ালন্দ-আরিচা), মাওয়া পদ্মা সেতু চালু হলে। ফরিদপুর থেকে ঢাকা ট্রেন চলাচল, ফরিদপুর থেকে ঢাকা বিআরটিসি বাস সার্ভিস, ইপিজেড, ক্যাডেট কলেজ, পর্যটন কর্পোরেশন হোটেল-মোটেল নির্মাণ, সেনানিবাস, সিএন্ডবি ঘাটের আধুনিক নৌবন্দর, এবং করোনা পরবর্তীকালে পল্লীকবি জসীমউদ্দীনের নামে মেলা চালু করার দাবি জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর