বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ২০, মৃত্যু ১

বগুড়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এসময় সুস্থ হয়েছেন ২২জন। আর নতুন করে মৃত্যু করেছে ১ জন।

মৃত ব্যক্তির নাম মনোয়ার হোসেন(৯০)। তিনি বগুড়া কাহালুুর বাসিন্দা। শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ২০ জনের মধ্যে সদরের ১৬, শেরপুর ৩ এবং শিবগঞ্জের একজন।

শনিবার দুপুুুর সাড়ে ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, আজ জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনায় ১৮জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৩৮৩জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৫০২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৯জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬২জন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর