বিএনপি নিজেদের পায়ে কুড়াল মারছে: কাদের

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে জয়ের জন্য নয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, যখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলা হয় হয় তখন বিএনপি প্রকাশ্যে একটি শব্দ বলারও সাহস থাকে না, অথচ তাদের দলে নাকি মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এমন অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

ওবায়দুল কাদের বলেন, সরকার সমালোচনাকে ভয় পায় না বরং গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানায়। গণতন্ত্র আরো শক্তিশালী করতে এবং গণতন্ত্রের সঠিক চর্চা করতে আরও দায়িত্বশীল এবং শক্তিশালী বিরোধী দল চায়। এসময় তিনি বিএনপিকে হাত দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা না করার আহ্বান জানান।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন,এবার দলের কোন বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলেও জানান তিনি। বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই এ বিষয়ে কঠোর হবে আওয়ামী লীগ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর