পাবনা সুগার মিল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পাবনা-রাজশাহী মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও সুগার মিল গেইটে বিক্ষোভ কর্মসুচী পালন করে শ্রমিক কর্মচারীরা ও আখ চাষী ফেডারেশন।
আজ শনিবার সকালে এই অবরোধ কর্মসূচী পালন করে।
সকাল সাড়ে ১০ টায় সুগার মিলের শ্রমিক কর্মচারীরা পাবনা-রাজশাহী মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় আধাঘন্টা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় রাস্তার দুপাশে চরম যানজটের সৃষ্টি হয়। পরে তারা সুগার মিল গেইটে বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক কর্মচারীরা অবিলম্বে তাদের পাঁচ মাসের বকেয়া বেতন ও আখচাষীদের পাওনাদি পরিশোধ করে মিল চালুর দাবী জানান।
এসময় বাংলাদেশ আখচাষী ফেডারেশনের সাধারন সম্পাদক শাহজাহান আলী বাদশা, পাবনা সুগার মিল ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল প্রমূখ বক্তব্য দেন।
বার্তাবাজার/এ.আর