অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিলেন সিংড়ার ইউএনও

নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ডে পাওয়া অজ্ঞাত বৃদ্ধা মহিলার দায়িত্ব নিয়েছেন সিংড়ার নতুন ইউএনও এম.এম. সামিরুল ইসলাম।

শুক্রবার রাতে বাসষ্ট্যান্ডে ঐ বৃদ্ধা মহিলাকে পায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমেদ জয় ও যুগ্ন সম্পাদক বনি।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ ও বার্তা বাজার নাটোর প্রতিনিধি-৩ সাংবাদিক রবিন খান। পরে বিষয়টি ভাইরাল হলে ইউএনও ঐ বৃদ্ধা মহিলার দায়িত্ব গ্রহণ করেন।

রাতেই ঐ মহিলাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে তাঁকে দুটি কম্বল দেন এবং খাবার ব্যবস্থা করেন। বর্তমানে বৃদ্ধা ঐ মহিলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীণ অবস্থায় রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর