প্রশ্নপত্র কঠিন’ হওয়ায় কাউন্সিলের পরীক্ষা বর্জন করে প্রশ্নপত্র ও খাতা নিয়েই পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছেন রাজধানীর ২টি কেন্দ্রের শিক্ষানবিশ আইনজীবীরা। এই প্রশ্নপত্রে ১০ শতাংশ পরীক্ষার্থীও পাস করবে না বলে তাদের অভিযোগ।
আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর লক্ষ্মীবাজারের ঢাকা মহানগর মহিলা কলেজ ও মোহাম্মদপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজে এমন ঘটনা ঘটে।
শনিবার সকালে রাজধানীর লক্ষ্মীবাজারে ঢাকা মহানগর মহিলা কলেজে পরীক্ষা শুরু হলে প্রথমেই কিছু শিক্ষার্থী ‘প্রশ্ন ঠিক হয়নি’ ও ১০ শতাংশ পরীক্ষার্থীও পাস করবে না বলে অভিযোগ করেন। এরপর তাদের সঙ্গে অনেকেই যুক্ত হন। এক পর্যায়ে তারা সিট থেকে উঠে পড়েন।
এক পরীক্ষার্থী বলেন, ‘বার কাউন্সিল যে প্রশ্ন করেছে তা কোন প্রশ্নের মাপকাঠিতেই পড়ে না। এটা কোনো প্রশ্নই হয়নি। জুডিশিয়ারির পরীক্ষায় এমন প্রশ্ন হতেই পারে না। এ কারণে আমরা পরীক্ষা না দিয়ে বের হয়ে গেছি। কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে চাইলেও তাদেরকে বাকিরা ধরে বের করে দিয়েছে। এখন শিক্ষার্থীরা হলের বাইরে অবস্থান করছে।
এ বিষয়ে বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম বলেন, ‘আমরা দুইটি হলে এ রকম ঘটনা শুনতে পেয়েছি। পরীক্ষা চলবে। যারা পরীক্ষা না দেয়ার আন্দোলন করেছিল, তারাই এমনটি করছে। সার্বিক বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে জানতে চাইলে
তিনি বলেন, ‘আমরা বসেই সিদ্ধান্ত নেব। আপাতত পরীক্ষা চলবে।
বার্তাবাজার/পি