‘বেহেস্তে থেকে জিয়াও লজ্জা পাবেন মেজর হাফিজকে শোকজের জন্য’

আজ শনিবার (১৯ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলন করেছেন।

মেজর সম্মেলনে বলেন, জিয়াউর রহমান বেহেস্ত থাকলে উনিও লজ্জা পাবেন যে মেজর হাফিজকে শোকজ করেছে। তিনি নিজ বাসভবনে এই সম্মেলন করেন এবং ওই অভিয়োগ করেন। দায়িত্বপালনে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কারণ দর্শানোর নোটিশের জবাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

মেজর হাফিজ বলেন, মিটিং, মিছিল ,মানববন্ধনে যেতে পারি না বলে দল আমাকে শোকজ করেছে। আগে আমাকে মুক্তিযোদ্ধা সম্পর্কিত সভাগুলোতে ডাকা হতো। প্রায় দুই বছর ধরে এসব অনুষ্ঠানে আমাকে ডাকা হয় না।

তিনি আরো বলেন, জনগণ মনে করেন যে সব নির্বাচন বিএনপির বর্জন করা উচিত ছিল সেগুলোতে অংশগ্রহণ করেছে আর যে গুলোতে অংশগ্রহণ করা উচিত ছিল সেগুলো বর্জন করেছে। ২০১৮ সালের মধ্য রাতের নির্বাচন করা ও সংসদে যোগ দেয়া উচিত হয় নাই এমনটি জনগণ মনে করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আবার বলেন, বাংলাদেশ দুটি বড় দল বিএনপি আর আওয়ামী লীগ। যাদের মধ্যে কোনো ধরনের গণতন্ত্র চর্চা নেই। এই যে বক্তব্যগুলো এখানে দলীয় নেতৃত্ব বিষয়ে কোনও ধরণের অপমানমূলক বক্তব্য আমি দেই নাই। এগুলো আত্ম সমালোচনা মূলক বক্তব্য।

হাফিজ উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নাই। ঢাকা শহরে আমার গাড়ি-বাড়ি নাই। আমি দলের হয়ে কাজ করছি না, এটি কি করে বলে তারা। এলাকায় সবসময় বিএনপির জন্য রাজনীতি করি এবং এলাকার নেতাদের মামলার খরচ থেকে শুরু করে সকল খরচ আমি বহন করছি।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর