৮৯৭ বছরের কারাদণ্ড পেলেন এই সিরিয়াল রেপিস্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রয় চার্লস ওয়ালার নামের এক সিরিয়াল রেপিস্টকে ৮৯৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার স্থানীয় একটি আদালতে এই রায় দেওয়া হয়। ধর্ষণ ছাড়াও অপহরণ, বিদেশী অনুপ্রবেশের সহায়তার মামলায় দোষী সাব্যস্ত হন ওয়ালার।

আর এই সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চার্লস ওয়ালারকে ৮৯৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, তিনি গত ১৫ বছর ধরেই কারাগারে রয়েছেন। জীবনের বাকি সময়গুলোও তার এই কারাগারেই কাটাতে হবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো শহরের পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য আভিস বেয়ারি বলেন, ওয়ালার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার অনেক নারীকে ধর্ষণ করেছে। অনেক সময় সে বাড়িতে ঢুকে যেত এবং জোর করে ধর্ষণ করতো। এছাড়া সে মাঝে মাঝে চুরিও করতো।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর