সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ১৭ কেজি গাঁ’জা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রে’ফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল তদের গ্রেফতার করে। অভিযানে ১৭ কেজি গাঁ’জা, মাইক্রোবাস সহ ৪ টি মোবাইল ও ৪ টি সিম জব্দ করা হয়।
এ অভিযানের নেতৃত্বে ছিলেন, র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মশিউর রহমান, পিএসসি ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
গ্রেফতারকৃত হলেন: রংপুর জেলার পীরগাছা থানার শরিফ সুন্দর উত্তর পাড়া মোঃ মাহবুব মন্ডলের ছেলে মোঃ এনামুল মন্ডল(৩০), মোঃ আজিজার রহমানের ছেলে মোঃ ফারুক মিয়া(৩২) ও কুড়িগ্রাম বানিয়াপাড়ার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ ফরহাদ আলী(২৩)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/পি