বড়দিন-নববর্ষের মধ্যেও কঠোর লকডাউনে ইতালি

মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে লণ্ডবণ্ড সারা বিশ্ব। দিন দিন বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতি এড়াতেই ক্রিসমাস ডে এবং আসন্ন নববর্ষের মধ্যেও নতুন করে লকডাউনে যাচ্ছে ইতালি।

মহামারি করোনার ২য় হানা ঠেকাতে সকল ধরনের প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে বলে জানান কান্তে।
তিনি আরো জানান, বড়দিন এবং নববর্ষের মধ্যে যেন নতুন করে করোনা সংক্রমণ না বাড়ে সেই জন্য আমরা সম্পূর্ণ ইতালি লাল জোনের আওতায় নিয়ে এসে পুরো ইতালিকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি।

নতুন সিধান্ত অনুযায়ী ২৪ থেকে ২৭ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি এবং ৫, ৬ জানুয়ারি অপ্রয়োজনীয় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময় কর্মক্ষেত্র, হাসপাতাল ও জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হতে পারবে না।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর