ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্মান জানাতে গোটা শহর রঙ-বেরঙের ব্যানার-পোস্টারে ছেয়ে ফেলেছে ।
এখন সেই পোস্টার নিয়ে শুরু হয়েছে বিতর্ক কারণ পোস্টারে ঠাঁই হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও। ঠাই হয়েছে ঠিকই তবে সেটা অমিত শাহের ছবির নিচে। তার নিচে রয়েছে বিজেপি নেতা অনুপম হাজরার ছবিও।
এ নিয়ে চটে আছেন রবীন্দ্রভক্তরা। তারা বলছে, বিশ্বকবির ছবি কেন একজন মন্ত্রীর ছবির নিচে থাকবে? এমন প্রশ্ন তুলছে ভক্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ছে তুমুল ঝড়।
বার্তাবাজার/ই.এইচ.এম