স্পেনের সংসদে ইচ্ছামৃত্যুর বিল পাশ

স্ব ইচ্ছায় মৃত্যুর বিল পাশ করলো স্পেনের সংসদের নিম্নকক্ষে। এখন এ আইন সেনেটে পাশ হলেই বলবৎ হয়ে যাবে স্পেনজুড়ে। স্ব ইচ্ছায় মৃত্যুর বিল পাশ করাতে ঝামেলা হয়েছে অনেক।

বিলটি পাশ হয় গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনটিকে স্মরণীয় বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এই দিনে দেশটিতে ইচ্ছা মৃত্যুর বিল পাশ হয়। এছাড়া দেশটির নিম্নকক্ষে ইচ্ছামৃত্যুর সংক্রান্ত বিলের ওপর ভোট হয়। সেই ভোটে ইচ্ছা মৃত্যুর জয় হয়।

এর আগে ২০১৯ সালে ইচ্ছা মৃত্যুর ওপর একটা জরিপ পরিচালনা করা হয়। সেখানে বেশির ভাগ মানুষ ইচ্ছা মৃত্যুর পক্ষে কথা বলে। কিন্তু দেশেটির কনজারভেটিব পার্টি এবং অতি ডানপন্থী দল এ বিলের তীব্র সমালোচনা করে এবং এর বিরোধিতা করেছিল।

বামপন্থী এবং মধ্য ডানপন্থীরা এই বিলের পক্ষেই ছিলেন এবং ভোট দিয়েছেন। তাদের কথা হলো, যে ব্যক্তির চিকিৎসা করানো আর সম্ভব নয়, যিনি রোগে তীব্র কষ্ট পাচ্ছেন, তার ইচ্ছামৃত্যু বেছে নেওয়ার অধিকার থাকা উচিত।

ধারণা করা হচ্ছে,আগামী বছরের শুরুত উচ্চ সেনেটেও পাশ হয়ে যাবে আইনটি। কিন্তু স্পেনে ইচ্ছা মৃত্যু এখনও দণ্ডনীয় অপরাধ।

ইচ্ছামৃত্যুর আইন বেশ জটিল। রোগীকে মোট চারবার এ আবেদন করতে হবে। কোনো চিকিৎসক যদি স্ব ইচ্ছায় কাজটি না করতে চান, তবে তাকে বাধ্য করা যাবে না। আবেদনকারীকে অব্যশই স্পেনের নাগরিক হতে হবে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর