করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে

সারা বিশ্বে দিন দিন বেড়েই চলছে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা এবং প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬০ লাখ ৫ হাজার ২৪০ জনে।

এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭০২ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর