মাস্ক না পরে সেলফি: চিলির প্রেসিডেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

চলতি মাসের শুরুতে সমুদ্র সৈকতে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ঘুরতে গিয়ে জরিমানা গুনতে হলো। তিনি সেখানে যাওয়ার পর এক নারী তার সাথে সেলফি তুলেছিলেন। সেই সেলফিতে মাস্ক পরা ছিলেন না চিলির প্রেসিডেন্ট পিনেরা।

সমুদ্র সৈকতে তোলা সেই সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ওই নারী। এরপর সেটি নিয়ে শুরু হয় সমালোচনা সাথে গুনতে হয়েছে ৩ হাজার ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ টাকা জরিমানাও।

চিলিতে জনসম্মুখে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামুলক। এটা অমান্য করলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেয়া হচ্ছে। ভাগ্য ভালো জরিমানা দিয়েই পার পেয়েছেন প্রেসিডেন্ট পিনেরা।

অবশ্য মাস্ক ছাড়া সেলফি তোলার পর পরই তিনি এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন। তবে ক্ষমা চেয়েও জরিমানা থেকে পার পাননি তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর