দুই মাসের দুধের শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন

যুক্তরাজ্যে মাত্র ২ মাসের এক দুধের শিশুকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হবে। জেনেটিক স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি (এসএমএ) নামে বিরল রোগের জন্য ২ মাসের এই শিশুটিকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হচ্ছে।

এটি একটি ভয়াবহ রোগ। এই রোগ বিশ্বের যে কোনো অন্যান্য রোগ এমনকি ক্যান্সারের চেয়েও মারাত্মক। যার চিকিৎসা এতো ব্যয়বহুল। স্পাইনাল মাসক্যুলার অ্যাথ্রফি এসএমএ শরীরে এসএমএন-১ জিনের অভাবে ঘটে। এর ফলে বুকের পেশি দুর্বল হয়ে পড়ে এবং শ্বাস নিতে অসুবিধা হয়। এই রোগটি বেশিরভাগ শিশুদেরই হয় এবং পরে অসুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে রোগী মারা যায়। যুক্তরাজ্যে এই রোগের প্রকোপ বেশি। প্রতি বছর সেখানে প্রায় ৬০ জন এমন শিশু জন্মগ্রহণ করে যাদের এই রোগ রয়েছে।

১৬ কোটি টাকার এই ইনজেকশনের নাম জোলগেনসমা। ব্রিটেনে এই ইনজেকশনটি যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপান থেকে আনা হয়। এই ইনজেকশনটি আক্রান্ত রোগীকে মাত্র একবার দেয়া হয়। ২০১৭ সালে অনেক গবেষণা এবং পরীক্ষার পরে এই রোগের ক্ষেত্রে সফলতা আসে। ২০১৭ সালে ১৫ শিশুকে এই ওষুধ দেয়া হয়।

এডওয়ার্ড নামে এক শিশুকে ১৬ কোটি টাকার ইনজেকশন দেয়া হবে। তার বাবা-মা ই ব্যয়বহুল চিকিত্সার জন্য তহবিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করা শুরু করেছেন। এখন পর্যন্ত সহায়তা হিসাবে ১.১৭ কোটি টাকা পেয়েছেন।

তার বাবা-মা বলছেন, টাকার চেয়ে তাদের কাছে শিশুর জীবন অনেক দামী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর