এই বছরের অক্টোবরে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে ঘাটছড়া বাধেন সংগীতশিল্পী নেহা কক্কর। বিয়ের ২ মাস পার না হতেই গুঞ্জন শুনা যাচ্ছে, মা হতে যাচ্ছেন নেহা।
স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ছবিটিতে নেহা কক্কর জিন্সের জাম্প স্যুট পড়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। এদিকে তাকে ভালোবেসে জড়িয়ে ধরে আছেন রোহনপ্রীত। কিন্তু এসব কিছু আড়াল করে সবার নজরে আসল নেহার বেবি বাম্প।
ছবির ক্যাপশনে লিখা ছিল, ‘খেয়াল রাখকার (খেয়াল রাখো)’। এই ছবিাট রোহনপ্রীতও পোস্ট করেছেন আর ক্যপশনে লিখেছেন,এবার একটু বেশিই খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য, গত আগস্টে একটি মিউজিক ভিডিওর কাজের সময় আলাপ হয় নেহা এবং রোহনপ্রীতের সঙ্গে। সেখান থেকেই প্রণয় এবং প্রেম। এরপর বেশি দিন অপেক্ষা না করে অক্টোবরেই বিয়ে করেন তারা।
বার্তাবাজার/ই.এইচ.এম