জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সং’ঘ’র্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নি’হতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহতদের জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি আছেন আরো অনেকে।
জানা গেছে, জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে সংঘ’র্ষ হলে এই দু’র্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ আছে।
জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বার্তাবাজার/পি