শীতে খুশকি দূর করার ঘরোয়া উপায়

কমবেশি সবারই খুশকির সমস্যা আছে। আর শীতকাল আসলে এ সমস্যা বেশি দেখা দেয়। অত্যধিক চুল ঝরা, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এ খুশকি। পাশাপাশি মাথার তালুতে ফাঙ্গাল সংক্রমণ, শ্যাম্পু লাগিয়ে ভালো করে না ধোয়া, তৈলাক্ত মাথার তালুতে ধুলোবালি জমে যাওয়ার কারণেও খুশকি হয়।

১. অর্ধেক পাকা কলা চটকে ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মাথার তালুতে ও চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

২. ৪-৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিন। খোসাগুলো ৪-৫ কাপ পানিতে ২০ মিনিট ফোটান। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে মাথার ত্বকে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিন।

৩. সব সময় পরিষ্কার চিরুনি ব্যবহার করুন। অন্যের চিরুনি ভুলেও ব্যবহার করবেন না। পরিমাণে কম শ্যাম্পু ও বেশি পানি ব্যবহার করুন।

৪. শ্যাম্পু করার ৩০ মিনিট আগে ২ টেবিল চামচ ভিনেগার নিয়ে মাথার তালুতে হালকা হাতে ম্যাসাজ করুন। মাথার তালুতে ময়লা জমতে দেবেন না। ময়লা থেকে খুশকি হতে পারে।

৫. শসা এবং আদার রস সমপরিমাণে মিশিয়ে মাথায় মাখুন। কখনও গরম পানি দিয়ে চুল ধোবেন না।

৬. মাথার তালুতে ম্যাসাজ করে ভালোভাবে অ্যালোভেরা জেল লাগান। এতে থাকা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান খুশকি দূর করতে সহায়তা করে।

৭. নিমে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল গুণাবলি খুশকির জন্য উপকারী। খুশকি দূর করতে নিম পাতা পানিতে সিদ্ধ করে মাথার তালুতে লাগাতে পারেন। এতে উপকার পাবেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর