মাতৃত্বের তীব্র আকাঙ্ক্ষায় নাটোরের লালপুরে একদল নিঃসন্তান নারী সদ্যস্নান করে ভেজা কাপড়ে বটগাছের ছায়া আঁচল বিছিয়ে বসে সন্তান কামনা করছেন। তাদের বিশ্বাস গাছ থেকে যদি একটি ফল বা পাতা ঝড়ে তাদের আঁচলের উপর পড়ে তাহলেই তারা সন্তানলাভ করবে।
অদ্ভুত এই ঘটনা ঘটেছে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই বটতলায় চার নারী আঁচল বিছিয়ে গাছ থেকে পাতা পড়ার অপেক্ষায় আছেন। তাদেরকে তদারক করছেন এক বৈষ্ণব। তাদের অদ্ভুত এই কর্মযজ্ঞ দেখতে সেখানে ভিড় জমিয়েছেন অনেক মানুষ।
জানা যায়, প্রতি বছর দু’দিনব্যাপী এই অনুষ্ঠান হয়। আগতরা আশ্রমের দক্ষিণা বক্সে তাদের মানতের টাকা দিয়ে যায়। আর কলাপাতায় করে প্রাসাদ হিসাবে খিচুরি নিয়ে যায়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী জানায়, অনেক নারী এইরকম ধর্মীয় কুসংস্কারে বিশ্বাস করে সেখানে গিয়ে ধর্ষণের শিকারও হয়। কিন্তু লোকলজ্জার ভয়ে সব গোপন রাখেন। মানসিক বা শারিরীক নিপীড়নের ঘটনা প্রায়ই হয়। আধূনিক যুগে এসব কাজ প্রতারণার শামিল।
আশ্রম কমিটির সভাপতি রঞ্জন কুমার এই ঘটনার কথা স্বীকার করেছেন।
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, এভাবে সন্তান হওয়া সম্ভব না। এটা নিছক কুসংস্কার। গ্রামের কিছু মানুষ এমন বিশ্বাস করলেও বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই। শারীরিক বিভিন্ন সমস্যার কারণে দম্পতিদের সন্তান না হওয়াটা স্বাভাবিক। এর জন্য তাদের উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
বার্তাবাজার/এসজে