মুজিববর্ষে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জেমকন খুলনা। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে ঝড়ো ব্যাটিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আর এজন্য তিনি পেয়েছেন ১ লক্ষ টাকা পুরস্কার।
টুর্নামেন্টসেরা ক্রিকেটার হয়েছেন চট্টগ্রামের হয়ে খেলা বোলার মুস্তাফিজুর রহমান। তিনি জিতেছেন ৩ লক্ষ টাকার পুরস্কার। ১১.৪ বোলিং গড়ে ইকোনমি রেট ছিল ৬.২৫। উইকেট তুলেছেন ২২টি।
টুর্নামেন্টে ৪৯.১২ গড়ে ৩৯৩ রান করে সেরা ব্যাটসম্যানের পুরস্কার জিতেছেন লিটন কুমার দাস। তিনি পেয়েছে ২ লক্ষ টাকার প্রাইজ মানি।
বিশেষ পারফরমার হিসাবে ৪ জন জিতেছেন ১ লক্ষ টাকা করে প্রাইজ মানি। তারা হলেন, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম এবং রবিউল ইসলাম রবি।
এছাড়া চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়ার দেড় লক্ষ ও রানার আপদের প্রতিজনকে দেয়া হয়েছে ৭৫ হাজার টাকা করে।
বার্তাবাজার/এসজে