সরকারি গাড়িতে মাদকসহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আটক
সরকারি গাড়িতে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামানসহ। এসময় সরকারি পাজেরো গাড়ীতে থাকা তার সহযোগীদেরও আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১৮ ডিসেম্বর) হানন্দা নদীর টোল প্লাজা থেকে রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, সরকারি পাজেরো গাড়িতে ফেন্সিডিল বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করে। এসময় তার গাড়িতে দুজন ছিল এবং গাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করা।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) মো. জাফরুল্লাহ কাজল।
তিতি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি পাজেরো গাড়িতে ফেন্সিডিল বহন করার সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব নুরুজ্জামান ও তার সহযোগী এক বন্ধুকে আটক করা হয়ছে। তারা ফেন্সিডিল কোমল পানীয়োর (কোকাকোলা) বোতলে করে বহন করছিলেন। তাদের থেকে প্রায় কোমল পানীয়োর ৬৫ বোতলে ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বার্তাবাজার/এ.আর