আওয়ামী লীগ দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে মেয়র পদে ৬১জন প্রার্থীর নামই চূড়ান্ত করেছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে (১৮ ডিসেম্বর) বিকালে দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২০ ডিসেম্বর। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোট হবে ১৬ জানুয়ারি।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন:
ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ী ১ পৌরসভায় খন্দকার মনজুরুল ইসলাম (তপন), কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ পৌরসভায় মো. পারভেজ মিয়া, কুলিয়ারচরে সৈয়দ হাসান সারওয়ার মহসিন ও ঢাকা জেলার সাভার পৌরসভায় হাজী মো. আবদুল গনি।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভায় মো. ফরহাদ হোসেন ধলু, গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মো. আব্দুল্লা আল মামুন ও গাইবান্ধা পৌরসভায় শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর।
রংপুর বিভাগের দিনাজপুর জেলার দিনাজপুর পৌরসভায় রাশেদ পারভেজ, বিরামপুরে মো. আক্কাস আলী, বীরগঞ্জে মো. নুর ইসলাম ও সৈয়দপুরে রাফিকা আকতার জাহান।
রাজশাহী বিভাগে বগুড়া জেলার শেরপুর পৌরসভায় মো. আব্দুস সাত্তার, বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভায় মো. আলমগীর শাহী, সান্তাহার পৌরসভায় মো. আশরাফুল ইসলাম (মন্টু), নওগাঁ জেলার নজিপুর পৌরসভায় মো. রেজাউল কবির চৌধুরী,রাজশাহী জেলার কাকনহাট পৌরসভায় এ.কে. এম আতাউর রহমান খান, ভবানীগঞ্জ পৌরসভায় মো. আ. মালেক ও আড়ানী পৌরসভায় মো. শহীদুজ্জামান।
নাটোর জেলার নলডাঙ্গা পৌরসভায় মো. মনিরুজ্জামান মনির, গোপালপুর পৌরসভায় কাজী আসিয়া জয়নুল ও গুরুদাসপুর পৌরসভায় মো. শাহনেওয়াজ আলী। সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ পৌরসভায় সৈয়দ আব্দুর রউফ মুক্তা,উল্লাপাড়া পৌরসভায় এস. এম. নজরুল ইসলাম ও বেলকুচি পৌরসভায় বেগম আশানুর বিশ্বাস। রায়গঞ্জ পৌরসভায় মো. আব্দুল্লাহ আল পাঠান, কাজিপুর মো. আব্দুল হাননান তালুকদার।
পাবনা জেলায় ঈশ্বরদীতে মো. ইছাহক আলি মালিথা, ফরিদপুরে খন্দকার মো. কামরুজ্জামান (মাজেদ), সাঁথিয়া মো. মাহবুবুল আলম, ভাঙ্গুড়ায় মো. গোলাম হাসনাইন ও সুজানগরে মো. রেজাউল করিম।
খুলনা বিভাগের মেহেরপুর জেলার গাংনী পৌরসভায় আহম্মেদ আলী। কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভায় আনোয়ার আলী, কুমারখালীতে মো. সামছুজ্জামান অরুন, ভেড়ামারা মো. শামিমুল ইসলাম ছানা ও মিরপুরে মোহা. এনামুল হক।
ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌরসভায় কাজী আশরাফুল আজম, বাগেরহাট জেলার মোংলাপোর্ট পৌরসভায় শেখ আব্দুর রহমান। মাগুরা জেলার মাগুরা পৌরসভায় মো. খুরশীদ হায়দার টুটুল।
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার পিরোজপুর পৌরসভায় মো. হাবিবুর রহমান মালেক।
নরসিংদীর মনোহরদীতে মোহাম্মদ আমিনুর রশিদ, নারায়ণগঞ্জ জেলার তারাব পৌরসভায় হাছিনা গাজী, ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় মো. সেলিম রেজা, শরীয়তপুরের শরীয়তপুর পৌরসভায় পারভেজ রহমান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় মো. বিল্লাল হোসেন সরকার, ফুলবাড়ীয়ায় মো. গোলাম কিবরিয়া, নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় লতিফুর রহমান রতন ও কেন্দুয়ায় মো. আসাদুল হক ভূঞা।
চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভায় মো. শওকত হোসেন ভুইয়া, ফেনী জেলার দাগনভুঁইয়া পৌরসভায় ওমর ফারুক খাঁন, নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আবদুল কাদের, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসভায় মোক্তাদের মাওলা সেলিম, খাগড়াছড়ির খাগড়াছড়ি পৌরসভায় নির্মলেন্দু চৌধুরী ও বান্দরবান জেলার লামা পৌরসভায় মো. জহিরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগ থেকে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভায় নাদের বখত, ছাতকে মো. আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে মো. মিজানুর রশীদ ভুঁইয়া,মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ পৌরসভায় মো. জুয়েল আহমেদ, কুলাউড়া য় সিপার উদ্দিন আহমদ, হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভায় শ্রীধাম দাশ গুপ্ত ও নবীগঞ্জ পৌরসভায় গোলাম রসুল রাহেল চৌধুরী।
বার্তাবাজার/এ.আর