হোমনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি সেলিমা

কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন পাথালিয়াকান্দি গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ অর্থায়নে গ্রামে প্রথম দফায় দুই’শ শীতার্ত পরিবারের মধ্যে এ কম্বল ও শিশুদের গরম কাপড় বিতরণ করেন।

এসময় সেলিমা আহমাদ মেরী বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার এই মানবিক কার্যক্রম চলমান থাকবে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আদর্শে অণুপ্রাণিত হয়েই আমরা মানুষের জন্য কাজ করি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াছ, কুমিল্লা (উ:) জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সস্পাদক আকবার হোসেন সরকার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মো.আবদুস সালাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা তাঁতীলীগের সাধারণ সস্পাদক কবির হোসেন, চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বাশার মোল্লা, উপজেলা সেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, মো. হারুন প্রমূখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর