শেষ হাসিটা মাহমুদুল্লাহ’র খুলনাই হাসল

পুরো টুর্নামেন্ট বেশ দাপটের সাথেই খেলে ফাইনালে এসেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। কিন্তু ফাইনাল ম্যাচে জেমকন খুলনা সেই দাপট ভেঙে চুরমার করে শিরোপা নিয়ে নিল নিজেদের ঘরে।

শুক্রবার বঙ্গবন্ধু টি-২০ কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মাহমুদুল্লাহ-মাশরাফিদের দল জেমকন খুলনা। অনেকটা নাটকীয় জয়ে তারা জিতে নিয়েছে এবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৫৪ রানে থেমে যায় জেমকন খুলনার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫০ রানে থমকে যায় মোহাম্মদ মিঠুনের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। শেষ বলে ছয় মেরেও মাত্র ৫ রানের ব্যবধানে হেরে যায় টুর্নামেন্টের বেশ আশা জাগানিয়া দলটি।

খুলনার ১৫৪ রানের ইনিংসে প্রায় অর্ধেকটা জুড়েই অধিনায়ক আমহমুদুল্লাহ রিয়াদের রান। ৪৮ বলে তিনি ৭০ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন। আবার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে চট্টগ্রামকেও তারা আটকে দেন ১৫০ রানে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর