পাকিস্তান পার্লামেন্টে এখন বাংলাদেশ নিয়ে আলোচনা হয়: কাদের

পাকিস্তান পার্লামেন্টে বাংলাদেশের কথা আলোচনা হয়। এখন বাংলাদেশ হতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটাকেই বঙ্গবন্ধুর আজন্ম সংগ্রামের সফলতা বলেও তিনি উল্লেখ করেছেন।

শুক্রবার রাজধানীর সেতু ভবনে বিজয় দিবসের আলোচনা সভা ও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের কাছে নালিশ দেওয়াই এখন বিএনপির প্রধান কাজ। অতচ তারা কথায় কথায় সার্বভৌমত্বের কথা বলে। স্বাধীন দেশের রাজনৈতিক দল হয় বিজয়ের মাসে ক্ষমতা হস্তগত করতে প্রকাশ্যে বিদেশিদের কাছে নৈতিক সাহায্য চাওয়া তাদের দেউলিয়াত্বের লক্ষন।

তিনি বলেন, যারা মনে ও মননে দেশকে মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তিকে পৃষ্ঠপোষকতা করছে। এসব অপচেষ্টা সফল হবে না। শেখ হাসিনা বিনা যুদ্ধে জয় করেছেন সুনীল সমুদ্রসীমা। লাখো কোটি তরুণের প্রাণে এখন আত্মমর্যাদা বোধের নবস্বপ্ন।

সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার হোসেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর