মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যশী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার মালখানগরের ফেগুনাসার ওফাজ স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর আগেই ইউনিয়নের ফেগুনাসার গ্রামের নারী পুরুষ এসে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। এসময় উপস্থিত সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্যে আনিসুর রহমান রিয়াদের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেয়া হয়।
মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামবাসীর আয়োজনে ও জয়নাল আবেদিন নিলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান রিয়াদ।
সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শুভ পোদ্দার এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শামসুল হক, উপজেলা আওয়ামলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী নজরুল ইসলাম পিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ আহাদ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী মকবুল হোসেন আনু, সাধারন সম্পাদক আহসানুল ইসলাম আমিন, ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি সফিকুর রহমান তমাল, সাধারণ সম্পাদক মামুন হোসেন প্রমুখ।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত সবাই আসন্ন মালখানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদকে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে পেতে একমত প্রকাশ করেন।
বার্তাব্জার/এসজে