কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমানকে আটক করেছে পুলিশ। এ নিয়ে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ পর্যন্ত যারা আটক হয়েছেন তারা হলো- কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান, বাঘা যতীন ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুনু, প্রিন্সিপাল হারুন অর রশিদ ও নাইত গার্ড খলিলুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ওসি জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বার্তাবাজার/এসজে