পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ এর আয়োজনে শুক্রবার সকাল ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হল রুমে উপজেলা শাখার সহ-সভাপতি মরহুম এম,এ রাজ্জাক সুমন রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ এর কলাপাড়া পৌর শহর শাখার সাধারণ সম্পাদক স্বজল কর্মকার এর বাবা বাসুদেব কর্মকারের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মহব্বত হোসেন, সহ-সভাপতি এস,কে রঞ্জন, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ এর কলাপাড়া পৌর শহর শাখার সাধারণ সম্পাদক এইচ, আর মুক্তা, কলাপাড়া উপজেলা মহিলা লীগের যুগ্ন আহবায়ক সালমা কবীর, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন প্রমুখ।
বার্তাবাজার/এ.আর