ব্রাজিলের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ার

ব্রাজিলে বাংলাদেশ দূতাবাসে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এসময় দূতাবাসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়। একই সাথে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালনের পর বঙ্গবব্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। বিভিন্ন কর্মসূচীর পর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার’-এবং ‘বঙ্গবন্ধু কর্ণার’ উন্মোচন করেন রাষ্ট্রদূত মোঃ জুলফিকার
রহমান।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে ব্রাজিলসহ লাতিন আমেরিকান অঞ্চলে সামগ্রিকভাবে তুলে ধরার এ প্রয়াস বাংলাদেশ ও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। জনগণের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার অবদান রাখবে।

দূতাবাসের উদ্যোগে ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগে একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়ে সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় অনুবাদ করবেন।

প্রবাসী বাংলাদেশি ছাড়াও বহু ব্রাজিলিয়ান সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিদ্যালয়ের শিক্ষকগণ, ব্রাজিলের পরারষ্ট্র মন্ত্রণালয়, ব্রাসিলিয়া সরকারের প্রতিনিধিবৃন্দ এবং ব্রাসিলিয়াস্থ কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর