দ্বিতীয় দফা পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা

আগামী ১৬ জানুয়ারী দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া ৫৫টি পৌরসভা নির্বাচনবে মেয়র পদে ধানের শীষ প্রতীকে প্রার্থী ঘোষণা করেছে পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর পৌরসভায় সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মো. মোকারম হোসেন, বিরামপুরে মো. হুমায়ন কবির।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোঃ শহিদুল ইসলাম, গাইবান্ধায় মোঃ শহিদুজ্জামান শহীদ।

বগুড়ার শেরপুরে স্বাধীন কুমার কুন্ডু, সান্তাহারে তোফাজ্জল হোসেন, রাজশাহীর কাকনহাটে মোঃ হাফিজুর রহমান, ভবানীগঞ্জে মোঃ আব্দুর রাজ্জাক প্রামাণিক, আড়ানীতে তোজাম্মেল হক।

নাটোরের নলডাঙ্গায় মো. আব্বাছ আলী, গোপালপুরে শেখ আব্দুল্লাহ আল মামুন কচি, গুরুদাসপুরে মোঃ আজমল হক বুলবুল।

সিরাজগঞ্জে মোঃ সাইদুর রহমান, উল্লাপাড়ায় মোঃ আজাদ হোসেন, বেলকুচিতে মোঃ আলতাব হোসেন, রায়গঞ্জে মোঃ জাহিদুল ইসলাম, কাজীপুরে মোঃ আল আমিন।

পাবনার ঈশ্বরদীতে রফিকুর ইসলাম, ফরিদপুরে মোঃ এনামুল হক, সাথিয়ায় মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, ভাঙ্গুরায় মোঃ আব্দুল কাদের।

মেহেরপুরের গাংনীতে মোঃ আসাদুজ্জামান বাবলু, কুষ্টিয়ায় মোঃ বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মোঃ শামিম রেজা, মিরপুরে মোঃ আবজাল হোসেন, ঝিনাইদহের শৈলকুপায় মোঃ খলিলুর রহমান।

বাগেরহাটের মোংলাপোর্টে মোঃ জুলফিকার আলী, মাগুরায় মোঃ ইকবাল আকতার খান (কাফুর), পিরোজপুরে শেখ শহীদুল্লাহ, টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এম এ সোবহান, ময়মনসিংহের মুক্তাগাছায় মোঃ শহিদুল ইসলাম, নেত্রকোনার মোহনগঞ্জে মোঃ মাহবুবুন নবী, কেন্দুয়ায় শফিকুল ইসলাম, কিশোরগঞ্জে মোঃ ইসরাইল মিঞা, কুলিয়ার চরে নুরুল মিল্লাত, সাভারে মোঃ রেফাত উল্লাহ, মনোহরদীতে মোঃ মাহমুদুল হক।

নারায়ণগঞ্জের তারাবতে নাসির উদ্দিন, ফরিদপুর বোয়ালমারিতে আঃ শুকুর শেখ, শরিয়তপুরে এ্যাড. মোঃ লুৎফর রহমান ঢালী, সুনামগঞ্জে মোর্শেদ আলী, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মোঃ হারুনুজ্জামান, কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন।

কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ, মাধবপুরে হাবিবুর রহমান, নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী, চান্দিনায় মোঃ আলমগীর খান,
দাগনভূঞায় কাজী সাইফুর রহমান, বসুরহাটে কামাল উদ্দিন চৌধুরী, খাগড়াছড়িতে মোঃ ইব্রাহীম খলিল ও লামায় মোঃ শাহীন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর