গাইবান্ধা সদরের খাঁ পাড়া মাঠে “এপেক্স ক্লাব অব গাইবান্ধা” এর সার্বিক সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “শিহরণ সমাজ কল্যাণ সংস্থা”।
আজ (১৮ ডিসেম্বর) দুপুরে ৫’শতাধিক শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক প্রকৌশলী এম এইচ পরাগ মিয়াজী, আহ্বায়ক আমিনুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান, মনোয়ার ইসলাম বাবলু, মাহফুজুর রহমান স্বপন, তরুণ সংগঠক কবি ও সাংবাদিক প্রদীপ কুমার আচার্য্য, কার্যকরী সদস্য সাকিল, রাব্বানী, পহেলী, রিয়াদসহ অন্যান্য সদস্যরা।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মানুষদের মাঝে করোনা সচেতনতামূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।