যুব-সমাজ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: নিখিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে ধাবিয়ে রাখার ক্ষমতা এখন কারো নেই। কিন্তু তবুও দুঃখের সাথে বলতে হয় আজকের যুব-সমাজরা বিপথগামী হয়ে যাচ্ছে। মরনব্যাধী ইয়াবার নেশায় আসক্তির কারণে তারা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী চাচ্ছেন যুবকদের সামনে নিয়ে আসার। কিন্তু যুবকরা মরনব্যধী নেশায় আসক্ত, তাহলে কে নেবে ভবিষ্যত বাংলাদেশের দায়িত্ব। তাই, বিপথগামী যুব-সমাজদের রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে ‘নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রী কলেজের এস.এস.সি’ ৯৮ ব্যাচের ২২ বৎসর পূর্তি উদযাপন উপলক্ষ্যে পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি মতলব তথা সারাদেশের যুবসমাজকে মরনব্যাধী নেশা থেকে মুক্ত রাখতে অভিভাবকদের খেয়াল রাখতে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে অনুরোধ জানান।

‘নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি, যুবলীগ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বদা এদেশের অসহায়-মেহনতিদের সন্তানদের সু-শিক্ষা শিক্ষিত করতে চিন্তা করেন। বছরের প্রথম দিন প্রত্যেকের ঘরে ঘরে বই, নারী শিক্ষার উন্নয়ণ, ডিজিটাল শিক্ষার মাধ্যমে দেশের উন্নয়ন। তিনি যুবকদের প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন’।

তিনি বলেন, আমাদের পূর্বপুরুষরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। আমি এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। যাদের মাধ্যমে আমি আজ এ পর্যায়ে আসতে পেরেছি সকল শিক্ষাগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া করি।

‘বন্ধুত্বের টানে, প্রিয় স্কুল প্রাঙ্গনে’ এই শ্লোগানকে ধারণ করে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাজী মোঃ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ ইয়াছিন প্রধান। দিনব্যাপী এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার শরীফুল আলম প্রধান ও হুমায়ুন কবিরের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের উপ-আইটি বিষয়ক সম্পাদক এন.আই সৈকত, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান খান, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার চৌধুরী কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য শাহাদাত করিম চৌধুরীর সংগ্রাম প্রমুখ।

অনুষ্ঠানে ১০ জন শিক্ষককে সন্মাননা ও ৪ জন প্রয়াত শিক্ষককে মরণোত্তর সন্মাননা প্রদান করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর