সেনাবাহিনী থেকে খালেদা জিয়াকে চিঠি

গতকাল বেলা সাড়ে এগারো টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়।

পেনশন সংক্রান্ত চিঠিটি তার গুলশানের বাসভবনে পৌঁছে দেওয়া হয়। এ তথ্যটি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার।

তিনি আরো বলেন, পেনশন সংক্রান্ত চিঠি পাঠিয়েছে অন্য কিছু নয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী। তিনি ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন বন্দর নগরী চট্রগ্রামে। তার পর থেকেই খালেদা জিয়া পেনশন পান।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর