প্রতিবেশীই প্রথম বা নেইবার ফার্স্ট—বাংলাদেশ-ভারত উভয় দেশের সরকার এমনটি বললেও দীর্ঘ সময়ে দ্বিপক্ষীয় সমস্যাগুলোর সমাধান না হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। অন্যদিকে ব্যবসা বিনিয়োগ, যোগাযোগ বৃদ্ধি নিয়ে যেসব আলোচনা হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা গেলে দুই দেশই লাভবান হবে মনে করেন অথর্নীতিবিদরা।
বৃহস্পতিবার বাংলাদেশ ভারতের মধ্যকার ভার্চুয়াল সামিটে দ্বিপাক্ষিক অমীমাংসিত বিষয়গুলোর যেমন আলোচনায় এসেছে তেমনি করোনা পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ডাক্তার ইমতিয়াজ আহমেদ মনে করেন ভারতের ভূমিকা এখানে মুখ্য ।
থাইল্যান্ড মায়ানমার ইন্ডিয়া সড়ক বেল্টের যুক্ত হওয়ার আগ্রহ ব্রিকসের ব্যাংকে যোগদানে ভারতের প্রস্তাব বিদ্যুৎ রপ্তানি লাইন অফ ক্রেডিটকে কার্যকর করা সহ ব্যবসায় বিনিয়োগ বাড়াতে যে আলোচনা হয়েছে তাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবীদ ডক্টর মুস্তাফিজুর রহমান।
বার্তা বাজার/এস.এস