কুড়িগ্রামে বাস-ট্রাকটরের সংঘর্ষে আহত ১০

কুড়িগ্রামের রাজারহাটে রাজাহাট- তিস্তা সড়কে বাস-ট্রাকটরের সংঘর্ষে ১০জনের গুরুতর আহতের খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার হাতকাটার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান,উলিপুর উপজেলা থেকে আসা লামিয়া পরিবহন নামের বাসটি বালু বোঝাই ট্রাকটর কে সাইড দিতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

এসময় ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।দূর্ঘটনার খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কুড়িগ্রাম এর সদস্যরা এসে দেড় ঘন্টা পরিশ্রম করে ঘটনা নিয়ন্ত্রনে আনে এবং আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহম্মেদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান,আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে,নিহতের কোন তথ্য পাওয়া যায়নি,চালকের গাফিলতি থাকতে পারে,গাড়ি দুটি আটক করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর