পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের ৪ জন নি’হত হয়েছেন। শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টা দিকে বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাঙ্গালিয়া গ্রামে এই দু’র্ঘ’টনা ঘটে।
নিহতরা হলো-ভাঙ্গুড়া সদর ইউনিয়নের পার ভাঙ্গুড়া গ্রামের মৃদ রশিদ প্রামানিকের দুই ছেলে ইমন হোসেন (১৬) ও ইমরান হোসেন (১৪) এবং তাদের চাচানো বোন একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ছুম্মা খাতুন (১৩), নুপুর খাতুন (২৮)।
প্রায় ৩০ মিনিট মরদেহ সড়কে পড়ে থাকার পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধারের ব্যবস্থা করে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া গ্রামের একই পরিবারের ৪ জন একটি অটোভ্যানে চড়ে পারভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে সুন্নতে খাৎনার অনুষ্ঠানে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামে বাঘাবাড়ী-টেবুনিয়া আঞ্চলিক মহাসড়কে অটোভ্যান গাড়ি পৌঁছালে ফরিদপুর থেকে পাবনাগামী দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যান গাড়িকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে একই পরিবারের ৪ জন নিহত হয়। অটোভ্যান গাড়িটি ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড থেকে আঞ্চলিক সড়কে পাথরঘাটা হয়ে বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয়।
ভাঙ্গুড়া থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে ৩ জনের লাশ পাওয়া গেছে। অপরজনের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
বার্তাবাজার/পি