২০২২ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলবে: কাদের

আগামী ২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সকালে বনানীস্থ সেতু ভবনে মহান বিজয় দিবস-২০২০ উদযাপন এবং মুজিব শতবর্ষে ‘‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ” কর্নারের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিজেদের অর্থায়নে তৈরি করা পদ্মা বহুমুখী সেতু নির্মাণে স্বচ্ছতার সামান্যতম ঘাটতি ছিল না সরকারের। এবং ২০২২ সাল থেকে পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলবে।

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নে জাতি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদ্ধপরিকর।’

মন্ত্রী আরো যোগ করে বলেন, বিজয়ের এ মাসে সাম্প্রদায়িকতা উচ্ছেদের মাধ্যমে একটি দারিদ্রমুক্ত, ক্ষুধা মুক্ত এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেনে এবং সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর