অবশেষে সেই জাকির পারভেজ পুলিশের হাতে আটক

ভোলার ভুয়া কথিত সাংবাদিক চাঁদাবাজ জাকির হোসেন পারভেজ কে আটক করেছে ভোলা সদর থানার পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার সময় ভোলা সমবায় মার্কেট থেকে এই চাঁদাবাজ পারভেজ কে আটক করেন ভোলা সদর থানার পুলিশ।

আটকৃত জাকির হোসেন পারভেজ পূর্ব ইলিশা ৯নং ওয়ার্ডের মোতালেব মিয়ার ছেলে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসি এনায়েত হোসেন জানান, জাকির হোসেন পারভেজ এর বিরুদ্ধে বাল্য বিবাহতে গিয়ে চাঁদাবিজসহ সুনিদিষ্ট অভিযোগ থাকায় তাকে আটক করা হয়েছে।

এদিকে অশিক্ষিত, চাঁদাবাজ সাংবাদিকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছে ভোলার সচেতন মহল।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর