জাতীয় পতাকা অবমাননা: বেরোবি ভিসির নামে থানায় অভিযোগ

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ একাধিক শিক্ষক নেতার বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এই অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

ইতোমধ্যে জাতীয় পতাকা বিকৃত করে অবমাননার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। জাতীয় পতাকার নকশা অনুযায়ী সবুজের মধ্যে লাল বৃত্ত থাকার কথা কিন্তু তাদের পতাকার মাঝে চারকোণা আকৃতির লাল ছিলো।

এছাড়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কিছু শিক্ষক নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে জাতীয় পতাকা বিকৃত ও উপস্থাপন করে অবমাননা করেছেন। এবং তারা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে ওই পতাকা উপস্থাপন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন এবং এমনকি জাতীয় পতাকা তারা মেঝেতে ও পায়ের নিচে স্পর্শ করেছে যা জাতীয় পতাকা বিধি অনুযায়ী অপরাধ।

দুই শিক্ষকের দায়ের করা অভিযোগপত্রে, উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, অর্থ ও হিসাব দফতরের পরিচালক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মনের নাম উল্লেখ করা হয়েছে।দুই শিক্ষকের করা অভিযোগপত্রে।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর