তনু হত্যা: তদন্ত দলের কার্যক্রমে হতাশ পরিবার

প্রতিবারের মতো এবারো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার একটি টিম দেখা করেছে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেনের সাথে। তারা কুমিল্লা ক্যান্টনমেন্টে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্য়ন্ত অবস্থান করেন। এদিকে দীর্ঘ এই সময়ে তনু হত্যাকন্ডের রহস্য উন্মোচন না হওয়ায় ভেঙে পড়েছে তার পরিবার।

আনোয়ারা বেগম বলেন, তারা বিচার পাওযার আশা ছেড়ে দিয়েছেন (তনুর পরিবার)। তিনি আরো বলেন,‘বারবার মামলার তদন্ত কর্মকর্তা বদল ছাড়া আর কোনো আশার কথা শুনিনি। মেয়ে খুনের বিচারের জন্য আর কত দিন কাদব? বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ রাতে তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের নিকটে রহস্যজনক ভাবে নিহত অবস্থায় পাওয়া যায়। পরদিন বিকেলে তনুর বাবা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

 

 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর