করোনা মহামারীর শুরু থেকেই শিক্ষার্থীদের লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এক পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার উদ্যোগ নেয় সরকার। এরপর থেকে অনলাইনে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন । নিজ নিজ ঘরে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা ।
পৃথিবীজুড়ে অনলাইন ক্লাস কে সাধুবাদ জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা । বিশেষ করে ক্ষুদে শিক্ষার্থীদের বড় একটি অংশ তা উপভোগও করছেন।
শিক্ষার্থীরা শুরু থেকেই অনলাইন ক্লাসে মুখোমুখি হচ্ছে নানা সমস্যার। ঘরে বসে ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠেছে শিক্ষার্থীরা । সাথে দুর্বল নেটওয়ার্ক লোডশেডিংয়ের ঝামেলা তো আছেই । এক্ষেত্রে শহরের তুলনায় ভুক্তভোগী গ্রামের শিক্ষার্থীরা।
সময় এবং পরিস্থিতির কোনটাই শিক্ষার্থীদের অনুকূলে নয় তা জানেন অভিভাবকরাও তবে তাদের চাওয়া দ্রুত ক্লাসে ফিরুক সন্তানরা। করোনা সংকট আরও দীর্ঘায়িত হলে কিভাবে চলবে শিক্ষা কার্যক্রম তা নিয়ে এখনো কোনো নির্দেশনা নেই ।
উল্লেখ্য, করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
বার্তা বাজার/এস.এস