মাত্র ২৪৪ রানেই থামলো ভারতের প্রথম ইনিংস

মাত্র ৩২ রান,নেই ২ উইকেট। এই ধাক্কাটা সামলাতে ব্যাট হাতে নামে বিরাট। দেখছিল বড় সংগ্রহের স্বপ্ন। কিন্তু প্রথম ইনিংসে সে স্বপ্ন,স্বপ্নই থাকল সফরকারিদের। অ্যাডিলেইড ওভালে দিবারাত্রি টেস্ট ম্যাচের ২য় দিনে অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে মাত্র ২৪৪ রানেই গুটিয়ে যায় সফরকারি দেশ ভারত।

টেস্টের ম্যাচের প্রথম দিনে ওপেনিং জুটির পৃথ্বি শ (শূন্য) রান করেই ফেরেন সাঝ ঘরে। আর মায়াঙ্ক আগারওয়াল করেন মাত্র ১৭ রান।

ওপেনিং জুটি ব্যর্থ হলেও মিডল অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছিল ভারত। একটা পর্যায়ে ৩ উইকেটেই ১৮৮ রান তুলে ফেলেছিল সফকারিরা। পুঁজিটা বড় হওয়ার আশংক্ষা ছিল অতিথিীদের।

বিরাট কোহলি ১৮০ বলে ৮ বাউন্ডারিতে করেন ৭৪ রান। এর পরই হাটতে হয় সাঝ ঘরের পথে। কোহলি ফেরার পরে আবার ভারতের ওপর চেপে বসে অজি বোলাররা।
প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ২৩৩ রান, হারাতে হয় ৬টি উইকেট। চেতেশ্বর পূজারা ৪৩ আর আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৪২ রান। অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ১৫ আর ঋদ্ধিমান সাহা ৯ রান নিয়ে।

শুরু হয় ২য দিন মাত্র ৪ ওভার টিকে থাকতে পারে সফরকারি দেশ ভারত। এর মধ্যে অশ্বিন আর ঋদ্ধিমান আগের দিনের সঙ্গে যোগ করতে পারেননি কোনো রান। এবং সেই সাথে দাঁড়াতে পারেননি লোয়ার অর্ডারের কেউই। ফলে ৯৩.১ ওভারে ভারতে প্রথম ইনিংস থামে মাত্র ২৪৪ রানে।

এদিকে অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলিং করেন পেসার মিচেল স্টার্ক, ৫৪ রানে নেন ৪টি উইকেট। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন আরেক পেসার প্যাট কামিন্স।

 

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর