চিলমারীর চরাঞ্চলের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৩৮তম বিসিএস ক্যাডার সোয়েব ইভানের উদ্যোগে চরাঞ্চলে বসবাসরত ২’শ জন হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবাইর হোসেন, প্রধান শিক্ষক মোছাঃ শেফাউন্নাহার, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব সভাপতি গোলাম মাহাবুব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম জেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর