বৃষ্টির জন্য আমিরাতের মসজিদগুলোতে আজ বিশেষ নামাজ

আজ শুক্রবার জুমা’র দিন। সংযুক্ত আরব আমিরাতের মসজিদগুলোতে আজ জুমার নামাজের ১০ মিনিট আগে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এই নামাজের নাম সালাত-আল-ইস্তিসকা। আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে এই নামাজ আদায় করা হবে।

হযরত মুহাম্মদ (সা.) ও তার সাহাবীরা বৃষ্টির জন্য এ নামাজ আদায় করতেন।

আমিরাতের জনগণকে শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান অনুরোধ করেছেন, বৃষ্টি, করুণা এবং দেশ ও জনগণের ভালোর জন্য সবাই যেন দোয়া করেন।

অন্যান্য দিনের তুলনায় সে দেশের মসজিদগুলোতে আজ জুমা’র নামাজে বেশি মুসল্লি হওয়ার সম্ভবনা রয়েছে।

জানা গেছে, দুবাইয়ের ৮’শ মসজিদে সালাত-আল-ইস্তিসকা আদায় করা হবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর